ভোলাহাট সীমান্তে ইয়াবাসহ আটক ২

ফন্ট সাইজ:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার ভোরে ভোলাহাট ইউনিয়নের ইমাননগর বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- রাধানগর-বজরাটেক গ্রামের মৃত সাইদুর রহমানের দুই ছেলে মো. কালাম (৩২) ও মো. সালাউদ্দিন (২৮)। অভিযানকালে ইয়াবা, মোটরসাইকেল ও মোবাইল ফোনও জব্দ করা হয়। মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।