শেষ মিনিটে হার এড়ালো ব্রাজিল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ

শেষ মিনিটে হার এড়ালো ব্রাজিল

ফন্ট সাইজ:

ইনজুরি টাইমের শেষ মুহূর্তে রাফিনিয়ার ক্রস থেকে বদলি ফরোয়ার্ড রায়ানের বুলেট গতির হেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার এড়ালো ব্রাজিল। যোগ করা সময়ের ৫ মিনিটে হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

টাউন্সভিলের কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে আজ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও অস্ট্রেলিয়া। প্রথমার্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও গোলের দেখা মেলেনি। ৪৫ মিনিটে অবশ্য একবার জাল খুঁজে পেয়েছিলেন এস্তেভাও, কিš‘ বিল্ড-আপে হ্যারি সওটারকে ফাউলের কারণে ভিএআর রিভিউয়ে বাতিল হয়ে যায় সেই গোল। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় দুই দলই। ৬৮ মিনিটে ডি-বক্সের প্রায় ১০ গজ দূর থেকে চোখধাঁধানো এক ফ্রি-কিকে টপ কর্নার দিয়ে স্বাগতিকদের এগিয়ে দেন নেস্টোরি ইরানকুন্দা। ১-০ গোলে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। একের পর এক পরিবর্তন এনে আক্রমণভাগে নতুন শক্তি সঞ্চার করেন কোচ আনচেলত্তি। নির্ধারিত সময় শেষ হওয়ার পরও ১-০ ব্যবধানে ঐতিহাসিক জয়ের দিকেই এগো”িছল অস্ট্রেলিয়া। তবে নাটকীয়তা বাকি ছিল তখনো। যোগ করা সময়ের শেষ মিনিটে রাফিনিয়ার নিখুঁত ক্রসে লাফিয়ে উঠে দুর্দান্ত হেড করেন রায়ান। সকারুস গোলরক্ষক প্যাট্রিক বিচ এক হাতে বল ঠেকানোর চেষ্টা করলেও তা ক্রসবারে লেগে গোললাইন অতিক্রম করে যায়। শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে সমতায় শেষ হয় রোমাঞ্চকর এই লড়াই।
​