শিবালয়ে ইয়াবাসহ নারী আটক

ফন্ট সাইজ:

মানিকগঞ্জের শিবালয়ে ২ হাজার পিস ইয়াবাসহ জাহানারা খাতুন (৪১) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১টার দিকে তেওতা ইউনিয়নের যম দুয়ার গ্রামের আশ্রয়ণ প্রকল্পের (গুচ্ছগ্রাম) ১৯ নম্বর ঘরের সামনে থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মাদক সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জাহানারার কাছ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। আটক জাহানারা পাবনার সাঁথিয়া থানার কাশিনাথপুর গ্রামের মৃত সলেমানের স্ত্রী। শিবালয় থানার ওসি মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক নারীকে মামলায় আসামি করা হলেও তাকে আদালতে পাঠানো হয়নি।