প্রথম রাউন্ডের টাইমিংকে ছাড়িয়ে গেলেন ইমরানুর রহমান। এশিয়ান গেমসে ১১০ মিটার স্প্রিন্ট ইভেন্টেন সেমিফাইনালে প্রথম হিটে ১০.৪৪ সেকেন্ড নেন তিনি। নিজের হিটে আটজনের মধ্যে সপ্তম হন ৩৩ বছর বয়সী এ স্প্রিন্টার। সবমিলিয়ে ২৪ জনের মধ্যে ২১তম হন ইমরানুর। এ কারণে সেরা আটে থেকে ফাইনালে যাওয়া হলো না তার। এর আগে গতকাল প্রথম রাউন্ডে ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে সেরা ২৪ এ জায়গা করে নিয়ে সেমিফাইনালে নাম তোলেন যুক্তরাজ্য প্রবাসী এ স্প্রিন্টার। দৌড় শেষে নিজের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন ইমরানুর। তবে এটিকে তার প্রত্যাবর্তনের বছর হিসেবে দেখছেন তিনি। ইমরানুর বলেন, ‘সত্যি বলতে, আমি হতাশ। বছরের সবচেয়ে বাজে রেস ছিল এটি। তবে এমনটা হয়। আমাকে এখান থেকে সামনে এগোতে হবে।’
প্যারিস অলিম্পিকের পর প্রায় দুই বছর চোটের সঙ্গে লড়াই করেন ইমরানুর। এ বছরই ফেরেন ট্র্যাকে। ইমরানুর বলেন, ‘সব সময় তো আর মনের মতো হয় না। দুই বছর ইনজুরিতে থাকার পর এটাই আমার ফেরার প্রথম বছর। ইতিবাচক দিকটাই দেখতে হবে। অন্তত আমার অব¯’া আরও খারাপ হয়নি। তবে আরও ভালো টাইমিং করার চেষ্টা করা উচিত ছিল।’ নিজের সেরা টাইমিং করতে পারলে ফাইনালে যাওয়ার সুযোগ ছিল বলেও মনে করেন বাংলাদেশের এই স্প্রিন্টার। তবে আজ সেই ধারাবাহিকতা দেখাতে পারেননি বলে স্বীকার করেছেন তিনি। নিজের ক্যারিয়ার নিয়েও বাস্তবতা তুলে ধরেন ইমরানুর। তিনি বলেন, ‘এই খেলায় হয়তো আমার আর দুই থেকে তিন বছর সময় আছে। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। আগামী বছর আরও ভালো করার জন্য এবারের বছরটাকে শক্ত ভিত্তি হিসেবে কাজে লাগাতে চাই।’
ইমরানুরের যাত্রা থামলো সেমিফাইনালে
স্পোর্টস রিপোর্টার
খেলা
২ ঘন্টা আগে
২৫ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৬, ৬ঃ৩৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
