শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক–জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক–জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

ফন্ট সাইজ:

শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি ও জুয়া খেলা প্রতিরোধে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বার্তায় জানানো হয়েছে।

এতে বলা হয়, একটি নিরাপদ ও সুস্থ শিক্ষাপরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের মাদক ও জুয়া-সংক্রান্ত কার্যকলাপ থেকে রক্ষা করার সরকারি উদ্যোগের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।