রাজধানীর বনশ্রী এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্মিত একটি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ উন্মুক্ত করা হয়েছে। আজ বুধবার আফতাবনগর-বনশ্রীর ০২ নং স্টিল ফুট ব্রিজ এর উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ।
এসময় ডিএনসিস প্রশাসক বলেন, আফতাবনগর বনশ্রী জনগণের যোগাযোগ ব্যবস্থা সহজতর ও স্কুল কলেজের নিরাপদে যাতায়াত এবং যানজট নিরসনের জন্য তিনটি ব্রিজ নির্মাণের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন । প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ব্রিজ ৩টি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন ।
তিনি জানান ,অন্য দুটি ব্রিজের জন্য ভারী যন্ত্রপাতি বিদেশ থেকে জাহাজে বহন করায় বিলম্ব হচ্ছিল । প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় যন্ত্রপাতি দিয়ে জনগণের চলাচলও স্কুল কলেজের নিরাপদ যাতায়াতের জন্য ২নং স্টিল ব্রিজ নির্মাণ কাজ হাতে নেওয়া হয় এবং দ্রুত বাস্তবায়ন করা হয় ।
প্রশাসক জানান, বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় অত্যন্ত দক্ষতার সাথে এই ফুটওভার ব্রিজের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। মূল সড়কে যানজট নিরসন এবং এমআরটি (গজঞ) প্রকল্পের কাজ চলাকালীন বিকল্প যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে এই ব্রিজের পাশে আরও দুটি স্থায়ী ব্রিজের কাজ চলমান রয়েছে, যা দিয়ে ভারী যানবাহনও চলাচল করতে পারবে ।
উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অর্থায়নে নৌ-বাহিনীর তত্ত্বাবধানে ৮৯.৫৪ কোটি টাকা ব্যয়ে আইডিয়াল স্কুল সংলগ্ন ০১ নং ব্রিজ (১৫.৪০ মিটার প্রস্থ ৩৮ মিটার দৈর্ঘ্য), ফরাজী হাসপাতাল সংলগ্ন ০২ নং ব্রিজ (৩.৮০ মিটার প্রস্থ ৪২ মিটার দৈর্ঘ্য) ও মেরাদিয়া বাজার সংলগ্ন ৩ নং ব্রিজ (১৫.৪০ মিটার প্রস্থ ৪৯ মিটার দৈর্ঘ্য) প্রকল্পে আওতায় ০২ নং স্টিল ব্রিজ আজ জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হলো ।
