গোলরক্ষকের ভুলে পয়েন্ট খোয়ালো ফর্টিস

ফেডারেশন কাপ

গোলরক্ষকের ভুলে পয়েন্ট খোয়ালো ফর্টিস

ফন্ট সাইজ:

ফেডারেশন কাপের উদ্বোধনী দিনে গ্রুপ ‘এ’ এর ম্যাচে ফর্টিস এফসি এবং ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবের মধ্যকার লড়াই ১-১ গোলে ড্র হয়েছে।



গোপালগঞ্জে ম্যাচের ১১ মিনিটে লিড নেয় ফর্টিস এফসি। বক্সের ভেতরে পা ওমর বাবু ডানদিকে বল বাড়ান। সেখান থেকে বল পান মিডফিল্ডার মোহাম্মদ হোসেন। বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি ২১ বছর বয়সী এ ফুটবলার। ৩৭ মিনিটে ফর্টিসের মামুনুলকে ফাউল করেন ফকিরেরপুলের হৃদয় হাওলাদার। রেফারি হলুদ কার্ড দেখালে তর্কে জড়ান। এরপর তাকে লাল কার্ড দেখালে ১০ জনের দলে পরিণত হয় ফকিরেরপুল। বিরতির আগে দলটির সামনে পেনাল্টি থেকে সমতা ফেরানোর সুযোগ আসে। স্পটকিক থেকে গোল করতে পারেননি ফকিরেরপুলের বিদেশি ফরোয়ার্ড বেন ওয়াত্তারা। তার শট আটকে দেন গোলাম রাব্বানি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফর্টিস। বিরতির পর একজন কম নিয়েও লড়াই চালিয়ে যায় ফকিরেরপুল। ৭১ মিনিটে কর্ণার কিক নেন অনিক। তার নেয়া শট গোলপোস্টে ঢোকার মুহূর্তে গ্লাভসবন্দী করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন ফর্টিসের গোলরক্ষক রাব্বানি। হাত ফসকে বল গোললাইন অতিক্রম করলে আত্মঘাতী গোলে সমতায় ফেরে ফকিরেরপুল। এরপর ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।