৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক

৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক

ফন্ট সাইজ:

৪০ বছর এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে পদক জিতেছে বাংলাদেশ। আজ নাগোয়ার আইচি প্রিফ্যাকচালার মার্শাল আর্ট সেন্টারে উশু ডিসপ্লিনের ৫২ কেজি ফাইটে নারী বিভাগে সেমিফাইনালে উঠায় পদক নিশ্চিত হয় জিন্নাত আক্তারের।

কোয়ার্টার ফাইনালে জিন্নাতের লড়াই ছিলো ইন্দোনেশিয়ার প্রতিযোগী থারিসা দিয়া ফ্লোরেন্তিনার সঙ্গে। কিন্তু ইন্দোনেশিয়ার প্রতিযোগি ওভার ওয়েটের কারণে ডিসকলিফাই হলে পদক নিশ্চিত হয় বাংলাদেশের। রাউন্ড অফ সিক্সটিনেও বাই পেয়েছিলেন জিন্নাত।

বিষয়টি নিশ্চিত করে ফেডারেশন সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু বলেন,‘ এই ইভেন্টে ১৫জন প্রতিযোগিতা হওয়াতে সেমিফাইনালে উঠাতেই পদক নিশ্চিত হয়েছে।’

এর আগে ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে একমাত্র পদকটি জিতেছিলেন বক্সার মোশারফ হোসেন।