রিজভীর নেতৃত্বে রাজধানীতে পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে মিছিল

রিজভীর নেতৃত্বে রাজধানীতে পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে মিছিল

ফন্ট সাইজ:

রাজধানীসহ সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য করে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রাজধানীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ফার্মগেটে এ্যাবের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি কৃষিবিদ ইনস্টিটিউট থেকে শুরু হয়ে ফার্মগেট পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে আরও অংশ নেন সংগঠনের আহবায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান, সদস্য সচিব শাহাদাত হোসেন বিপ্লব, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডা. জাহিদুল কবিরসহ কয়েকশ কৃষিবিদ।