সৌদি আরবে নিজ বাসায় ফাঁস লাগিয়ে লোহাগাড়ার যুবকের মৃত্যু

ফন্ট সাইজ:

সৌদি আরবের রাজধানী রিয়াদে নিজ বাসায় গলায় ফাঁস লাগিয়ে মনছুর আলম নামে লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের আকিয়া বর পাড়ার বাসিন্দা। রিয়াদে নিজ বাসায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। মনছুরের বন্ধু জানান, মদিনাতে সুপার শপ নেয়ার পরে সে অনেক আনন্দিত ছিল। সে খুব সরল মানুষ ছিল। কিন্তু তার ব্যবসায়িক পার্টনাররা তাকে বেঈমানের অপবাদ দিলে সে সহ্য করতে না পারায় এ ঘটনা ঘটিয়েছে।