২৩ সেপ্টেম্বর থেকে বন্ধ ইরানের সব এয়ারলাইন

ঘোষণা যুক্তরাষ্ট্রের

২৩ সেপ্টেম্বর থেকে বন্ধ ইরানের সব এয়ারলাইন

ফন্ট সাইজ:

আগামী ২৩ সেপ্টেম্বর থেকে সব ইরানি এয়ারলাইন আন্তর্জাতিকভাবে কার্যক্রম পরিচালনার সুযোগ হারাবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেন, ইরানি এয়ারলাইনগুলোকে বিমান চলাচল-সংক্রান্ত সেবা দেয়া প্রতিষ্ঠানগুলোর ওপর মার্কিন ‘সেকেন্ডারি নিষেধাজ্ঞা’ আরোপের হুমকি দিয়ে এ ব্যবস্থা কার্যকর করা হবে।

সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ‘ইরানি এয়ারলাইন যখন কোনো বিমানবন্দরে অবতরণ করবে, তখন তাদের জ্বালানি দেয়া যাবে না, অবতরণ-সংক্রান্ত সেবা দেয়া যাবে না, তাদের টিকিট বিক্রি করা যাবে না। তা করলে ওই প্রতিষ্ঠানকে ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করা হবে।’

রোববার রাতে চীনের ভাইস প্রিমিয়ার হে লিফেংয়ের সঙ্গে আলোচনা শেষ করার পর বেসেন্ট এসব মন্তব্য করেছেন।
তিনি বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ প্রয়োগের অভিযানে চীনা কর্মকর্তারা ‘খুবই সক্রিয়ভাবে যুক্ত’ রয়েছেন। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা মেনে চলার বিষয়ে চীনের আর্থিক কর্তৃপক্ষগুলোর সঙ্গেও ইতিবাচক আলোচনা চলছে বলে জানান বেসেন্ট।

এসব আলোচনায় চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়নার গভর্নর পান গংশেংও রয়েছেন বলে দাবি করেছেন তিনি।