২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি, যা আলোচনা হতে পারে

২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি, যা আলোচনা হতে পারে

ফন্ট সাইজ:

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে ‘কৌশলগত স্থিতিশীলতা’ আরও জোরদার হবে- এমন আশা প্রকাশ করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। সোমবার শি জিনপিংয়ের সফরের বিষয়টি নিশ্চিত করেছে বেইজিং।
এর আগে ওয়াশিংটনও জানায়, বাণিজ্য বিরোধ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধসহ বৃহত্তর কৌশলগত বিভিন্ন বিষয়ে মতৈক্যের জায়গা খুঁজে বের করার লক্ষ্যে দুই নেতা বৈঠক করবেন।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে শুক্রবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফর করবেন শি জিনপিং।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, দুই নেতা ‘চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং বিশ্বশান্তি ও উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে গভীর মতবিনিময় করবেন’।

তিনি আরও বলেন, ‘চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে গঠনমূলক কৌশলগত স্থিতিশীলতার সম্পর্কের বিষয়বস্তু সমৃদ্ধ করতে এবং মতপার্থক্য যথাযথভাবে ব্যবস্থাপনা করতে’ বেইজিং যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে।

মার্কিন এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, বুধবার জয়েন্ট বেস অ্যান্ড্রুজে শি জিনপিংকে ব্যক্তিগতভাবে স্বাগত জানাবেন ট্রাম্প। পরদিন দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হবে।