কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ভাবি, ছেলে আটক

কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ভাবি, ছেলে আটক

ফন্ট সাইজ:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মা ও আট মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশের দিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় ভাবি গুরুতর আহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার বড় শালঘর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মায়ের নাম ফিরোজা বেগম (৫০)। তিনি বড় শালঘরের ফরিদ উদদীনের স্ত্রী। 

অভিযুক্ত ওই ছেলের নাম ইমন (২৯)। হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গুরুতর আহত অবস্থায় ভাবিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘অভিযুক্ত ইমনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।’