দুই বছর পর একক কনসার্ট নিয়ে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। আগামী ২৫শে সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমি’র জাতীয় চিত্রশালা মিলনায়তনে বসবে তার একক কনসার্ট ‘অতঃপর অধরা’। বিকাল ৫টায় শুরু হবে এ আয়োজন। এতে ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’, ‘প্রাপ্তিশূন্য’ সহ বেশ কিছু গান গাইবেন মিফতাহ।
পাশাপাশি তার কণ্ঠে নতুন করে জনপ্রিয় হওয়া পুরনো দিনের গানও থাকবে। কনসার্টের ভিআইপি টিকিট ১ হাজার ২০০ ও রেগুলার ৯০০ টাকা।
আরও পড়ুন:
‘এখনো অভিনয় করতে চাই’
