দ্বিতীয়বারের মতো কন্যার বাবা-মা হলেন বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছেন দীপিকা। খবরটি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভাসছেন তারা। ইনস্টাগ্রামে একটি নবজাতকের পায়ের ছাপের ছবি প্রকাশ করেছেন দীপিকা।
ছবিতে লেখা রয়েছে, কন্যাসন্তানকে স্বাগতম। এর আগে গত ১৯শে এপ্রিল যৌথ ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে দ্বিতীয়বার বাবা-মা হওয়ার খবর জানিয়েছিলেন দীপিকা ও রণবীর। তাদের প্রথম কন্যাসন্তান দুয়ার জন্ম হয়েছিল ২০২৪ সালে।
আরও পড়ুন:
‘এখনো অভিনয় করতে চাই’
