চলে গেলেন হেভি মেটাল ব্যান্ড ‘মেকানিক্স’র সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক গিটারিস্ট সৈয়দ ইমরান আহমেদ। রোববার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দেড় বছর ধরে খাদ্যনালির ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। ২০০৫ সালে ‘মেকানিক্স’র যাত্রার সময় প্রথম লাইনআপে ছিলেন ইমরান।
২০০৭ সালে ‘ডি রকস্টার’র দ্বিতীয় সিজনে পরিচিতি পান। ২০০৮ সালে ‘মেকানিক্স’ ছাড়ার পর আর কোনো ব্যান্ডে যোগ দেননি তিনি।
আরও পড়ুন:
‘এখনো অভিনয় করতে চাই’
