রায়পুরায় উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তির রেজিস্ট্রেশন উদ্বোধন

ফন্ট সাইজ:

রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এক্সসাস) ভবন প্রাঙ্গণে এ রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়। রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য, প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং প্রাক্তন শিক্ষার্থী ও এক্সসাসের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক এয়ার ভাইস কমোডর ও এক্সসাসের সভাপতি মো. খালেদ হোসেন। সঞ্চালনা করেন এক্সসাসের সেক্রেটারি ও ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোলাইমান মিয়া। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মতিউর রহমান মতি, আরমান হোসেন স্বপন, কাজী আসাদুর রহমান মিলন, ফরিদ উদ্দিন, নাজমুল হক ভূঁইয়া মোহন, নুর আহমেদ চৌধুরী মানিক, সোহরাব হোসেন মাস্টার, আমির হোসেন আমুসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ফাইজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র আব্দুল কুদ্দছ মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ, উপজেলা বিএনপির সদস্য কামাল হোসেন, রায়পুরা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইয়াকুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোকবারক হোসেন কবির, বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক, বিএনপি নেতা ডা. আওলাদ হোসেন, বিএনপি নেতা নজরুল ইসলাম প্রমুখ। রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনকালে ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল বলেন, সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি রায়পুরার শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।