আতাইকুলায় ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি

ব্যবসায়ীর গায়ে মদ ঢেলে মারপিট-ভাংচুর

ফন্ট সাইজ:

আতাইকুলায় প্রকাশ্য দিবালোকে মাদকসেবী ও বখাটে যুবকরা এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর গায়ে মদ ঢেলে দেয়। চেষ্টা করে তাকে মদ খাওয়ানোর। মাথা থেকে টুপি খুলে ফেলে। দোকান ভাংচুর ও মারপিট করে। ঘটনাটি ঘটে পাবনার আতাইকুলা হাটে আলহাজ্ব করিম মৃর্ধার দোকানে গত বুধবার দুপুরে।

জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর আতাইকুলা গম হাটের পিছনে এলাকার ব্যবসায়ী আলহাজ্ব করিম মৃর্ধা তার রড, সিমেন্ট ও ঢেউ টিনের ব্যবসা প্রতিষ্ঠানে একাই বসে ছিলেন। স্থানীয় চিহ্নিত মাদকসেবী ও বখাটে আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামের আলাউদ্দিন মৃর্ধার ছেলে ইব্রাহিম (৩০) ও আহম্মদ আলীর ছেলে শাকিল (৪০) তাদের হাতে মদের বোতল নিয়ে দোকানে ঢুকে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় কথা কাটাকাটির এক পর্যায়ে তারা আমার গায়ে মদ ঢেলে দেয়। আমাকে জোরপূর্বক মদ খাওয়ানোর চেষ্টা করে। ধস্তাধস্তিতে তার পাঞ্জাবী ছিড়ে যায়। মারপিট করে রক্তাক্ত যখম করে। ভাংচুর করে দোকানোর মালামাল। বুধবার স্থানীয় হাটবারের দিন এ ঘটনা ঘটে। আতাইকুলা বাজার বণিক সমিতির সাবেক সেক্রেটারী আলহাজ্ব করিম মৃর্ধা প্রয়াত আর আতাইকুলা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তারেক আলী মৃর্ধার জ্যেষ্ঠ সন্তান।

আতাইকুলা হাট মালিক ও আর-আতাইকুলা ইউনিয়ন যুবদলের সেক্রেটারী বিলাল হোসেন বলেন, করিম মৃর্ধার ঘটনাটি খুবই দুঃখজনক। প্রকাশে সন্ত্রাসীরা তার দোকানে ঢুকে যে ঘটনা ঘটিয়েছে তা তদন্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া জন্য জোর দাবি জানান। এ ব্যাপারে আতাইকুলা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় জিডি হয়েছে। আসামীরা পলাতক রয়েছে।