রিয়াদ বিমানবন্দরে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী, আতঙ্কে সৌদি

রিয়াদ বিমানবন্দরে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী, আতঙ্কে সৌদি

ফন্ট সাইজ:

সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এর আগে রাতে শহরটিতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং রাজধানীজুড়ে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কবার্তা পাঠায় সৌদি। দেশটিতে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলা বাড়তে থাকার মধ্যে এ ঘটনা ঘটল।

রয়টার্সের ভিডিও ও ছবিতে ওই এলাকায় আকাশের দিকে বিশাল কালো ধোঁয়ার স্তম্ভ উড়তে দেখা গেছে। ছবির সামনের অংশে বিমানবন্দরের মহাসড়ক, প্রধান টার্মিনাল ভবন ও অন্যান্য স্থাপনা দেখা গেছে।
ধোঁয়ার উৎস এবং রাতের সতর্কবার্তা সম্পর্কে রয়টার্সের প্রশ্নের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি সৌদি সরকারের মিডিয়া অফিস।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ রাতে নাগরিকদের মোবাইল ফোনে রিয়াদ এবং রাজধানীর পূর্বে অবস্থিত আল-খারজ শহরে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কবার্তা পাঠায়।
পরবর্তীতে শনিবার সকালে সৌদি কর্তৃপক্ষ ‘সব ঠিক আছে’ জানিয়ে সতর্কতা প্রত্যাহার করে।
রিয়াদের ওলায়া এলাকায় অবস্থানরত রয়টার্সের এক সাংবাদিক জানান, সতর্কতা প্রত্যাহারের আগে তিনি বিস্ফোরণের মতো শব্দ শুনেছেন। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।