আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। আগামী ৯ই অক্টোবর মাঠে গড়াতে যাওয়া টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ।আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দলে ফিরেছেন জাকের হোসেন অনিক ও তাওহিদ হৃদয়। আর বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও অমিত হাসান।টেস্টের সফর সঙ্গী হিসেবে রাখা হয়েছে অফস্পিনার নাঈম হাসান এবং পেসার মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমনকে।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম।
