বিগত ১৭ বছরে বড় জায়গা থেকে ফোন এলে খাতায় না লিখলেও পাস করানো হতো

রুহুল কবির রিজভী

বিগত ১৭ বছরে বড় জায়গা থেকে ফোন এলে খাতায় না লিখলেও পাস করানো হতো

ফন্ট সাইজ:

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিগত ১৭ বছরে কোনো বড় জায়গা থেকে ফোন এলে খাতায় না লিখলেও পাস করিয়ে দিতে হতো।’ তিনি বলেন, ‘একটি ছেলে খাতায় কিছু না লিখে শুধু প্রশ্নপত্র তুলে দিয়েছে, তাকেও পাস করিয়ে দিতে বলা হয়েছে বিগত সময়ে।’

শনিবার সকাল ১১টায় কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, ‘বিগত ১৭ বছরে জাতির মেরুদণ্ডকে দুর্বল করা হয়েছে। মানবিক মেরুদণ্ডকে প্লাস্টিকের মেরুদণ্ডে রূপান্তরিত করা হয়েছে। আন্তর্জাতিকভাবে আমাদের যে প্রতিযোগিতা ছিল, সেটা ইসলামিক হোক বা টেকনোলজিতে হোক—আমাদের সেই প্রতিযোগিতা থেকে নিষ্ক্রিয় করা হয়েছিল।’

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সুলতানা নাসের, জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকারম হোসেন সাজ্জাত, কেরানীগঞ্জ সিএনজি ব্যবসায়ী সমিতির সভাপতি ইমাম উল্লাহ মাস্তানসহ বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষক, অধ্যক্ষ এবং পরিচালনা কমিটির সভাপতিবৃন্দ।