গাজীপুরে হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন

ফন্ট সাইজ:

গাজীপুরের কালীগঞ্জে মসজিদের ইমামকে মারধরের প্রতিবাদ করায় ইতালি প্রবাসী জয়নাল মোড়লকে হত্যার ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার তথ্য অনুযায়ী, ২০১০ সালের ৮ই আগস্ট স্থানীয় আজমতপুর মোড়লবাড়ী মসজিদের ইমামকে মারধরের প্রতিবাদ করাকে কেন্দ্র করে হামলায় গুরুতর আহত হন ইতালি প্রবাসী জয়নাল মোড়ল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আদালতের পিপি এডভোকেট মোস্তফা কামাল জানান, এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা দায়ের হলে ১০ জনকে আসামি করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে তথ্য-প্রমাণ ও সাক্ষ্য পর্যালোচনা করে আশরাফুল, ফয়সাল, নূর আক্তারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আব্দুল হাই।