কাশবনে পড়েছিল গুলিসহ রিভলবার

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জ সদরে পরিত্যক্ত কাশবন থেকে দু’টি গুলিসহ একটি দেশীয় রিভলবার উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ হাটিকুমরুল এসআরবি-১২’র সদর দপ্তরের কোম্পানি কমান্ডার তাবরীজ তাজওয়ার শরীফের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার রাতে উপজেলার চর মালশাপাড়া ক্রসবার তিন নম্বর এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে গত রাত সোয়া ৯টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার চর মালশাপাড়া এলাকার তিন নম্বর ক্রসবার এলাকার পরিত্যক্ত কাশবনে তল্লাশি চালিয়ে দুই রাউন্ড গুলিসহ একটি দেশীয় রিভলবার উদ্ধার করা হয়।