কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে আরোজ আলী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কৃষক আরোজ বাড়ির আঙিনায় কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত ঘটলে আরোজ ঘটনাস্থলেই নিহত হন। পরে পথচারীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিলে চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন।
বজ্রপাতে আরোজ আলীর মৃত্যুর বিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, বজ্র্রপাতে ১ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। দৌলতপুর থানার সেকেন্ড অফিসার এসআই নাসির উদ্দিন জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
