ট্রাকচাপায় যুবকের মৃত্যু

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে খালিদ হাসান সানি (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বগুড়া নগরবাড়ি মহাসড়কের বাখুয়ার ওয়াবদা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খালিদ একই উপজেলার পূণিমাগাঁতী ইউনিয়নের বাভনঘিয়ালা গ্রামের সোহরান আলীর ছেলে। তিনি পোলার আইসক্রিম কোম্পানির বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খালিদ মোটরসাইকেল নিয়ে উল্লাপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বাখুয়ার ওয়াবদা মোড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় কাভার্ডভ্যানটি আটক করেছে পুলিশ। হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কিশোর কুমার পাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ট্রাকটি পালিয়ে গেলেও কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।