সুনামগঞ্জের তাহিরপুরে বালুবাহী চলন্ত নৌকায় বজ্রপাতে মো. শিপু মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শিপু উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বৈরী আবহাওয়ায় উপজেলার মাটিয়ান হাওরে বালুবাহী একটি নৌকা চলাচল করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে নৌকায় থাকা শিপু গুরুতর আহত হন। পরে নৌকায় থাকা অন্যরা তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাটিয়ান হাওরে বালুবাহী নৌকায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বালুবাহী নৌকায় বজ্রপাত, যুবকের মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
