উপজেলা প্রশাসনের উদ্যোগে নবীগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদের সভা কক্ষে ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও মানবজমিনের স্টাফ রিপোর্টার এম এ বাছিত। প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সিনিয়র সাংবাদিক সুবিনয় রায় বাপ্পি, সহ-সভাপতি শাহ সুলতান আহমদ, যুগ্ম সম্পাদক মো. জুয়েল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য এম এ মুহিত, এম মুজিবুর রহমান, শামীম আহমদ চৌধুরী, সলিল বরণ দাশ, মুহিবুর রহমান, সাবেক কোষাধ্যক্ষ শওকত আলী, সাগর আহমদ, অঞ্জন রায়, ইকবাল হোসেন তালুকদার, আলাল আহমদ, মো. হাসান, স্বপন রবি দাশ প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বলেন, দেশের শাসনব্যবস্থা ও গণতন্ত্র সুরক্ষায় গণমাধ্যমের অপরিসীম ভূমিকা রয়েছে। তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি বিকৃত তথ্য ও গুজব ছড়ানো নিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। এ ছাড়া তথ্য সংগ্রহে সাংবাদিকদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
