Warning: file_get_contents(/var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/../../.cache/92e7a8f2b9f92be35a01d4e6d9eb370d.cache): Failed to open stream: No such file or directory in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 24
হাওরে বজ্রপাতে খামারির মৃত্যু - MZamin

হাওরে বজ্রপাতে খামারির মৃত্যু

ফন্ট সাইজ:

নেত্রকোণার খালিয়াজুরীতে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে মো. শফিকুল মিয়া (২৬) নামে এক হাঁস খামারির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর ইউনিয়নের পাউকাটা হাওরে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মেম্বারের ছেলে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শফিকুল বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে হাওরে হাঁস চড়াতে গেলে সকাল ৯টার দিকে বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই শফিকুল মারা যায়।

পরবর্তীতে এলাকাবাসী বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।