কক্সবাজারে আলোচিত যুবলীগ নেতা মোনাফ আবারো পুলিশের জালে

কক্সবাজারে আলোচিত যুবলীগ নেতা মোনাফ আবারো পুলিশের জালে

ফন্ট সাইজ:

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের আলোচিত নেতা মোনাফ সিকদার এবং তার সহযোগী রানা নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত মোনাফ কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং বর্তমানে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। গত ৫ই আগস্টের পর কক্সবাজার শহরে প্রথম ঝটিকা মিছিল করে আলোচনায় আসেন মোনাফ। পরে ঢাকা থেকে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন জেল খাটেন। জেল থেকে বের হয়ে আবারো দলীয় কর্মকাণ্ডে সক্রিয় হন।

গত বুধবার সন্ধ্যায় কক্সবাজার সদর মডেল থানা সংলগ্ন এলাকায় মোনাফের ব্যানার ও ছবি ব্যবহার করে যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার পর মোনাফকে গ্রেপ্তারে তৎপরতা শুরু করে জেলা পুলিশ। বুধবার রাত আনুমানিক ১২টার দিকে রামু থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটকের পর তাকে কক্সবাজার থানায় নিয়ে আসা হয়। কক্সবাজার থানার ওসি মোহাম্মদ আলী জানান, নিষিদ্ধ যুবলীগ নেতা মোনাফ ও তার এক সহযোগীকে আটক করা হয়েছে। কক্সবাজার থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।