সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জ মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার ভোরে সিরাজগঞ্জ হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঝটিকা মিছিল করেন তারা। স্থানীয়রা জানায়, তিনটি হাইস গাড়ি থেকে কিছু লোকজন নেমে ‘সিরাজগঞ্জ সদর উপজেলা যুবলীগের’ মুখে মাস্ক পরে মিছিলটিতে অংশ নেন নেতাকর্মীরা।

এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। এ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভোরে মিছিলটি হওয়ায় মহাসড়কে অল্পসংখ্যক যানবাহন চলাচল করতে দেখা গেছে। এ প্রসঙ্গে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন মানবজমিনকে বলেন, ভোরে মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল হয়েছে কিনা, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে মিছিল করা ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।