ইরানের অধিকার রক্ষায় বেইজিং প্রস্তুত, চীনের কড়া বার্তা

ইরানের অধিকার রক্ষায় বেইজিং প্রস্তুত, চীনের কড়া বার্তা

ফন্ট সাইজ:

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বুধবার (১৬ সেপ্টেম্বর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেছেন। ে
সখানে ওয়াং ই বলেছেন, ইরানের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় তেহরানের পাশে থাকতে প্রস্তুত বেইজিং।
এনিয়ে বিবিসি নিউজ ফার্সির প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং সফররত আরাঘচির সঙ্গে বৈঠকে ওয়াং ই বলেন, চীন ইরানের সঙ্গে সংলাপ ও সহযোগিতা আরও জোরদার করতে এবং দেশটির বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষিত রাখতে প্রস্তুত।
তিনি ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষকেই যুক্তিবোধ ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

এদিকে, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটন সফরে যাওয়ার কথা রয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার চীন দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে চলমান কয়েক মাসের সংঘাতের উত্তেজনা কমানোর চেষ্টা করে আসছে। এরই মধ্যে সংঘাত ইরানের প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে।

ওয়াং ই বলেন, আমরা ইয়েমেন ও লোহিত সাগরে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখতে চাই না।
এর আগে চলতি সপ্তাহে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনও অস্বীকার করেছে চীন।
ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, চীনা প্রতিষ্ঠানগুলো জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনীর একটি সামরিক ঘাঁটির উপগ্রহচিত্র ‘ইসলামি প্রজাতন্ত্রের কাছে সরবরাহ করেছে’।
ওই ঘাঁটিতে হামলার ঘটনায় তিনজন মার্কিন সেনা নিহত হন।