নতুন পরিচয়ে তানজিন তিশা

নতুন পরিচয়ে তানজিন তিশা

ফন্ট সাইজ:

অভিনয় জগতে বেশ আগেই নিজের অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী তানজিন তিশা। ছোট পর্দা ও ওটিটি’র পর বড় পর্দায়ও দ্রুতই দেখা যাবে তাকে। এরই মধ্যে ‘সোলজার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিশা। ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। এদিকে, এবার অভিনেত্রী পরিচয়ের সঙ্গে যুক্ত হলো নতুন আরেকটি পরিচয়। অভিনয়ের পাশাপাশি ব্যবসায় নাম লিখিয়েছেন এই অভিনেত্রী। রাজধানীর গুলশান-১ নম্বরে ‘ও রিয়েল’ নামে একটি ক্যাফে ও রেস্টুরেন্ট চালু করেছেন তানজিন তিশা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টে তার নতুন এই উদ্যোগের খবর জানানো হয়েছে।

অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি ব্যবসায়ও নিজের জায়গা তৈরি করতে চান তিশা। নতুন এই উদ্যোগে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের আগ্রহও তৈরি হয়েছে। তিশা বলেন, রেস্টুরেন্ট দেয়ার ইচ্ছা আগে থেকেই ছিল। এবার সেই ইচ্ছাটা পূরণ হলো। আশা করছি, ভালো কিছুই হবে। দেখা যাক কী হয়! এদিকে, তানজিন তিশার ক্যারিয়ার শুরু হয়েছিল ছোট পর্দায় অভিনয়ের মধ্যদিয়ে। পরবর্তীতে নাটক, বিজ্ঞাপন ও বিভিন্ন কাজের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পান তিনি। এবার অভিনয়ের বাইরে উদ্যোক্তা হিসেবেও নতুন যাত্রা শুরু করলেন এই অভিনেত্রী।