রাজপালকে শেষ সুযোগ সুপ্রিম কোর্টের

রাজপালকে শেষ সুযোগ সুপ্রিম কোর্টের

ফন্ট সাইজ:

চেক বাউন্স মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবকে শেষবারের মতো সময় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ আগামী ১৪ দিনের মধ্যে দুই কোটি টাকা জমা দেয়ার নির্দেশ দেন। অভিযোগকারী প্রতিষ্ঠান মুরলী প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের দাবি, ২০১০ সালে সিনেমা নির্মাণের জন্য অভিনেতাকে পাঁচ কোটি টাকা দেয়া হয়।

পরবর্তীতে বকেয়া পরিশোধে দেয়া সাতটি চেক বাউন্স হয়। দিল্লি হাইকোর্ট আগে সাত মামলায় তাকে দোষী সাব্যস্ত করে। সুপ্রিম কোর্টে জানায়, আগের নির্দেশ মানা হয়নি। তবে এবার মানবিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শেষ সুযোগ দেয়া হচ্ছে।