১৮ বছর পর টিএসসিতে পথিক নবী

১৮ বছর পর টিএসসিতে পথিক নবী

ফন্ট সাইজ:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র আড্ডায় যার মুক্তকণ্ঠের গান একসময় শ্রোতাদের মুগ্ধ করতো, সেই পথিক নবী দীর্ঘ ১৮ বছর পর ফের একই মঞ্চে গাইবেন। আগামীকাল ‘কেএসডব্লিউএডি সিলভার জুবিলি-২০২৬’ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর নিশ্চিত করে আবেগঘন বার্তা দিয়েছেন শিল্পী।

সময়ের ব্যবধানে নতুন প্রজন্মের সঙ্গে এই সুরের মেলবন্ধন নিয়ে তিনি বেশ আশাবাদী। সম্প্রতি ‘ও পাখি’ নামের তার একটি নতুন মৌলিক গানও মুক্তি পেয়েছে।