৫০ পর্বে ‘এক পাতিলের সংসার’

৫০ পর্বে ‘এক পাতিলের সংসার’

ফন্ট সাইজ:

মাছরাঙা টেলিভিশনে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। আজ প্রচারিত হবে নাটকটির ৫০তম পর্ব। আহমেদ শাহাবুদ্দীনের রচনায় শামীম জামানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, আ খ ম হাসান, ফারজানা মিহিসহ আরও অনেকে।

বিলুপ্তপ্রায় একান্নবর্তী পরিবারের সুখ-দুঃখ, সম্পত্তি নিয়ে টানাপড়েন ও সম্পর্কের নানা জটিলতা ঘিরে এগিয়েছে নাটকটির গল্প। নয়নপুর গ্রামের সেরাজ খাঁ’র বড় পরিবারে নানা ঘটনার মধ্যদিয়ে ফুটে উঠেছে পারিবারিক জীবনের চিত্র।