কোন নারীদের ‘অশুভ’ বললেন তানিশা

কোন নারীদের ‘অশুভ’ বললেন তানিশা

ফন্ট সাইজ:

অভিনেত্রী তানিশা মুখার্জি মাঝে মধ্যেই সমাজ ও নানা বিষয় নিয়ে নিজের অকপট মতামত সমাজমাধ্যমে জানান। এবার বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন যে নারীরা, তাদের নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। তার দাবি- এমন নারীরা কখনো নারীবাদী হতে পারেন না। বরং তারা অন্য নারীর বিরুদ্ধেই অবস্থান নেন।

সমাজমাধ্যমে তানিশা লেখেন, বিবাহিত পুরুষের সঙ্গে যে নারীরা সম্পর্কে জড়ান, তারা অশুভ। কারণ অন্য এক নারীর স্বামীর সঙ্গে সম্পর্কে জড়ানো মানে একজন নারীকেই অসম্মান করা।