সোশ্যাল মিডিয়ায় একজোড়া ছোট্ট জুতার ছবি পোস্ট করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া। অনেকে ভেবেছিলেন, তিনি আবারো মা হতে চলেছেন। তবে গুঞ্জন উড়িয়ে নাদিয়া জানান, ছবিটি পুরনো এবং পছন্দের বলেই পোস্ট করেছেন।
দ্বিতীয়বার মা হওয়ার খবর নাকচ করে মজার ছলে তিনি বলেন, একটা আগে বড় করে নেই, এখনই আরেকটা নয়। বর্তমানে আট মাসের কন্যাসন্তানকে নিয়েই মাতৃত্বের সময় উপভোগ করছেন এই অভিনেত্রী।
আরও পড়ুন:
নতুন পরিচয়ে তানজিন তিশা
