নৌকার মনোনয়নপত্র কেনা নায়িকা শিমলা করলেন ধানের শীষের প্রচারণা

নৌকার মনোনয়নপত্র কেনা নায়িকা শিমলা করলেন ধানের শীষের প্রচারণা

ফন্ট সাইজ:

নির্বাচনের প্রচারণার শেষ কয়েকদিন জোর প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। এসব প্রচারণায় শোবিজের বেশ কিছু তারকাই অংশ নিয়েছেন। বিশেষ করে বিএনপি’র নির্বাচনি প্রচারণায় বিভিন্ন আসনে তারকাদের দেখা মিলছে। এরমধ্যে রয়েছেন নায়িকা শিমলাও! তবে তাকে ধানের শীষের নির্বাচনি প্রচারণায় দেখে অবাক হয়েছেন অনেকেই। কারণ ২০২৪-এর জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হতে ঝিনাইদহ-১ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন নায়িকা শিমলা।

‘ম্যাডাম ফুলি’-খ্যাত এই নায়িকা নিজে গিয়ে সেবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে শেষ পর্যন্ত মনোনয়ন পাননি তিনি। মনোনয়ন ফরম কেনার পর শিমলা একাধিক গণমাধ্যমে নিজেকে আওয়ামী লীগ পরিবারের সন্তান উল্লেখ করে বলেছিলেন, যদিও জানি কথাটা হাস্যকর হবে, কথাটা সত্যি। তারপরেও বলি, স্বপ্নে তো আমরা অনেক কিছুই দেখি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার অনেকবারই দেখা হয়েছে।
কিছু দিন আগের কথা, আমি স্বপ্নে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছি, তিনি আমাকে কিছু একটা দিচ্ছেন। আমার মনে হয় সেই স্বপ্নটাই বাস্তব হতে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেবেন। অথচ সেই শিমলা এবার ধানের শীষের পক্ষে নির্বাচনি প্রচারণায় মাঠে নেমেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-১৭ আসনে মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রীনা খান, অভিনেতা শাহেদ শরীফদের সঙ্গে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন শিমলা। ভোট চাওয়ার ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শিল্পীরা। এ সময় শিমলা বলেন, আমি ধানের শীষের জন্য ভোট চাইছি। এখানে অনেকের সঙ্গে কথা বলেছি, তারাও ধানের শীষে ভোট দেওয়ার সম্মতি জানিয়েছেন। আর আমাকে নিয়ে নয় ছয় কথা বলবেন না প্লিজ। আমার অনেক কথা বলার আছে, সেটা ১২ তারিখের পর বলবো।



HS ARIF

৪ মাস আগে

SHE IS BLOODY BEACH ( RENDY) Yellow Powder and AT THE SAME bloody Daughter of DOGS.

লিমা

৪ মাস আগে

ফখরুল সাহেবের আশির্বাদ।ধানের শিষ জিদবাবাদ।

সত্যবাদী

৪ মাস আগে

দেশবাসীর বুঝতে আর দেরি নাই যে ওই বিএনপির হাত ধরেই আওয়ামী লীগের প্রত্যাবর্তন হবে আর তারপর ওই বিএনপিকেই আবার কোনঠাসা করে দেবে। তখন সালাহউদ্দিনের মত কপট লোকেরা চলে যাবে দিল্লির 'RAW'-প্রশিক্ষণ কেন্দ্রে , সাথে সাথে বিএনপি করবে মেও-মেও, জামায়াত খাবে মাইর, আর ছাত্ররা দেবে বলিদান। এটাই সমীকরণ।

মন্তব্য করুন