সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রেসিডেন্ট

সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রেসিডেন্ট

ফন্ট সাইজ:

সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে এ মাজার জিয়ারত করেন তিনি।

এর আগে এদিন বেলা সাড়ে ১১ টায় প্রেসিডেন্ট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ বিএনপি নেতারা। বিমানবন্দর থেকে সার্কিট হাউসে আসার পথে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা পথে পথে তার গাড়ি বহরকে স্বাগত জানান।

এদিকে দুপুরে সিলেট সার্কিট হাউসে বিশ্রাম শেষে প্রেসিডেন্ট বিকালে নগর ভবনে আয়োজিত গণ-সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর সন্ধ্যায় আকাশপথে ঢাকার পথে রওনা দেয়ার কথা রয়েছে তার।