এ কোন দীপা খন্দকার

এ কোন দীপা খন্দকার

ফন্ট সাইজ:

চোখেমুখে ক্লান্তির ছাপ। পরনে পুরোনো শাড়ি। এলোমেলো চুল আর বিষণ্ন দৃষ্টি। এমনই এক রূপে দেখা মিলেছে অভিনেত্রী দীপা খন্দকারের। ছবিটি যারাই দেখেছেন বলতে বাধ্য হয়েছেন, এ কোন দীপা খন্দকার! আগে এমনরূপে দীপার দেখা তেমন একটা মেলেনি। রোববার সামাজিক যোগযোগমাধ্যমে অভিনেত্রী নিজেই তার এমন একটি ছবি প্রকাশ করেছেন। অভিনেত্রী জানালেন এটি তার নতুন নাটকের একটি ছবি। সোমবার সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে এসেছে তার অভিনীত মিনি সিরিজ ‘কর্মফল’।

এ সিরিজে এমনই একটি চরিত্রে তিনি অভিনয় করেছেন। এটি পরিচালনা করেছেন মাহিন খান। সাম্প্রতিক সময়ে পারিবারিক গল্পের নাটকের প্রতি দর্শকের আগ্রহ বেড়েছে। এদিকে পারিবারিক গল্পের নাটক মানেই দীপার উপস্থিতি। এদিকে সম্প্রতি আরও দুটি ধারাবাহিক নাটকে যুক্ত হয়েছেন এ অভিনেত্রী। মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ এবং হাসান রেজাউল পরিচালিত ধারাবাহিক ‘বকুলপুর-৩’। এদিকে ‘কর্মফল’সিরিজে আরও অভিনয় করেছেন দিলারা জামান, ইরফান সাজ্জাদ, আ.খ.ম হাসান ও মনিরা মিঠুসহ অনেকে।