সম্পর্কের টানাপড়েন ও দূরত্বের গুঞ্জন উড়িয়ে গত শনিবার ছেলে ইউভানের ষষ্ঠতম জন্মদিনে ভালোবাসায় মেতে উঠলেন টালিউড তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী।
সম্প্রতি সিনেমহলে তাদের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে নানা চর্চা হচ্ছিল। তবে ইউভানের জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যমে সুইমিংপুলে পরিবারের একান্ত মুহূর্তের ছবি শেয়ার করে সব জল্পনায় ইতি টানেন রাজ। ছবি পোস্ট করে স্ত্রীর প্রতিও গভীর প্রেম প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন:
দেশে কমছে কনসার্ট, বিদেশমুখী শিল্পীরা
