সিলেট নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সিরাত সেমিনার’

ফন্ট সাইজ:

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় রাসূলুল্লাহ (সা.) এর জীবন ও কর্মই হতে পারে সর্বোত্তম আদর্শ। তিনি শনিবার রাতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নম্বর বার হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আয়োজিত সিরাত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো ফয়জুল হক। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑ মহানগর জামায়াতের নায়েবে আমীর ও সিলেট সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর হোসাইন, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার।