আজাদের মন্তব্যে প্রবাসীদের ক্ষোভ

আজাদের মন্তব্যে প্রবাসীদের ক্ষোভ

ফন্ট সাইজ:

অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে ভেনিসে হেনস্তার প্রতিবাদ জানাতে গিয়ে প্রবাসীদের উদ্দেশ্যে অভিনেতা আজাদ আবুল কালামের ‘ইউরোপে কামলা খাটেন’ মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। রেমিট্যান্স যোদ্ধাদের অবমূল্যায়নের অভিযোগে ক্ষুব্ধ প্রবাসীরা তার রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তুলছেন।

তবে কালামের সমর্থকদের দাবি, নির্দিষ্ট কিছু হামলাকারীকে উদ্দেশ্য করেই কথাটি বলা হয়েছে। এ ঘটনায় শোবিজ অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অভিনেতার পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।