শিশুর ওপর যুদ্ধের প্রভাব নিয়ে ‘হাওয়াই মিঠাই’ সিনেমা বানিয়ে ইতালির ‘সন অব অ্যা পিচ অ্যাওয়ার্ড’ পেলেন তরুণ নির্মাতা রাকায়েত রাব্বি। ভেনিসের হোটেল এক্সেলসিয়রে ‘সেরা পরিচালক’ ক্যাটাগরিতে তার নাম ঘোষণা করা হয়। এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে গুলির খোসার বিনিময়ে হাওয়াই মিঠাই কিনতে দেখা যায় এক শিশুকে।
যুদ্ধ কীভাবে শিশুর মনস্তত্ত্বে প্রভাব ফেলে সেই গল্পই এতে তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত পরিচালক রাকায়েত রাব্বি।
আরও পড়ুন:
দেশে কমছে কনসার্ট, বিদেশমুখী শিল্পীরা
