হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা: নিহত ১, আহত ৩

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা: নিহত ১, আহত ৩

ফন্ট সাইজ:

হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। রোববার ভোরের এই হামলায় অন্তত একজন নিহত এবং অপর তিনজন আহত হন বলে নিশ্চিত করেছে ইরানের স্থানীয় কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বক্তব্যে কেশম শহরের গভর্নর আমির তেইমৌরি জানান, রোববার স্থানীয় সময় ভোর ৫টার দিকে হেঙ্গাম ও কেশম দ্বীপের উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়।

এতে একজন প্রাণ হারান এবং তিনজন আহত হন। তবে হামলার উৎস বা কারা এই আক্রমণ চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি তিনি। উল্লেখ্য, হরমুজ প্রণালির বৃহত্তম দ্বীপ কেশমের আশপাশে রাতের বেলায় একাধিক বিস্ফোরণের খবরও পাওয়া গেছে। বৈশ্বিক তেল ও গ্যাস বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অবরুদ্ধ জলপথ নিয়ে ওমানে ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যকার একটি নির্ধারিত বৈঠকের মাত্র এক দিন আগে এই হামলার ঘটনা ঘটল।