‘রিয়াল মাদ্রিদের বেঞ্চে কেবল মানের ছড়াছড়ি’

‘রিয়াল মাদ্রিদের বেঞ্চে কেবল মানের ছড়াছড়ি’

ফন্ট সাইজ:

স্প্যানিশ লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে ৪-১ গোলের দারুণ এক জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের পর বেঞ্চের গভীরতা এবং দলের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কোচ জোসে মরিনহো। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তরুণ তুর্কি আর্দা গুলেরসহ পুরো দলের প্রশংসা করেন এই পর্তুগিজ কোচ।

বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে দুর্দান্ত প্রভাব রাখা আর্দা গুলের সম্পর্কে মরিনহো বলেন, “আর্দা মাঠে নামলেই দলের খেলায় বড় ধরনের পরিবর্তন আসে। আমি ১০০ শতাংশ নিশ্চিত, দিওমান্দে যদি আজ শুরু থেকেই না খেলতো, তবে প্রথম প্রশ্নটাই আসতো ‘কেন দিওমান্দে খেলছে না?’ রিয়াল মাদ্রিদের বেঞ্চে কেবল মানের ছড়াছড়ি। ম্যাচ ধরে ধরে একাদশে পরিবর্তন আনা হবে। দলের খেলায় আর্দার প্রভাব অত্যন্ত ইতিবাচক।”

ম্যাচের প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের পার্থক্য তুলে ধরে মরিনহো জানান, ম্যাচটি মূলত ৪৫ মিনিটেই শেষ হয়ে যায়। ১৪ থেকে ১৭ মিনিটে কিলিয়ান এমবাপ্পে ও আলভারো কারেরাসের গোলে এগিয়ে যায় অলহোয়াইরা। বিরতির আগে জুড বেলিংহ্যাম করেন আরেক গোল। ভায়েকানো এক গোল শোধ করলে ইনজুরি টাইমে এমবাপ্পের দ্বিতীয় গোল বড় জয় এনে দেয় দলকে।

মরিনহো বলেন, ‘আমি জানতাম দ্বিতীয় অর্ধে খেলার মতো শারীরিক ও মানসিক শক্তি দলের থাকবে না। শেষের ১০ মিনিটে জুড বেলিংহাম যেভাবে খেলেছে, সেটাই পুরো চিত্রটি ফুটিয়ে তোলে। প্রায় সবাই বিল্ড-আপ প্লেতে ভুল করেছে, প্রেসিং করতে ও শট নিতে সংগ্রাম করেছে। আমি আগেই এমনটাই আশঙ্কা করেছিলাম।”

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের শারীরিক ও মানসিক অবস্থার ভূয়সী প্রশংসা করে মরিনহো আরও বলেন, ‘শারীরিক দিক থেকে সে এখন আগের যেকোনো সময়ের চেয়ে সেরা ফর্মে আছে। মানসিক দিক থেকেও সে অত্যন্ত শক্ত এবং রিয়াল মাদ্রিদকে সে সবার চেয়ে ভালো বোঝে।’

ম্যাচের শেষ দিকে কৌশলগত পরিবর্তনের বিষয়ে মরিনহো বলেন, ‘খুব সহজ কথা-আমি জিততে চাই এবং যতটা সম্ভব বড় ব্যবধানে জিততে চাই। ৩-১ গোলে এগিয়ে থাকার সময় রক্ষণকে সুরক্ষিত করা জরুরি ছিল, তাই আমি রক্ষণ মজবুত করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’