দলের কেন্দ্রীয়সহ সকল কমিটিতে শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গঠনতন্ত্র অনুযায়ী নেতাদের পদোন্নতি দিয়ে এই শূন্য পদ পূরণ করবে দলটি। শনিবার রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এতে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক শেষে সাংবাদিকদের রুহুল কবির রিজভী বলেন, আমাদের দলে যেসমস্ত কমিটি রয়েছে, সেই কমিটির অনেকে মারা গেছেন, অনেক নানা কারণে বহিষ্কার হয়েছেন। সেই শূন্য পদগুলোতে তার নিচের পদে যারা আছেন- সেখানে তাদেরকে পদোন্নতি দেয়া যায়, এব্যাপারে আমাদের দলীয় যে গঠনতন্ত্র আছে, গঠনতন্ত্রের বিধান মতো সেসব জায়গায় তাদেরকে দেয়া যায় কি না, সেটি গ্রহণ করা হবে।
'মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, আগামী ২৯ অক্টোবর এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।'- এ তথ্য জানিয়ে তিনি বলেন, এই আসনে দলের যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান, দলের মনোনয়ন দেয়ার জন্য আমরা শিডিউল ঘোষণা করছি, আগামী ১৫ সেপ্টেম্বর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেবেন। আর ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মনোনয়ন বোর্ডের (স্থায়ী কমিটির সদস্য) বৈঠক হবে৷ মনোনয়ন বোর্ডে চূড়ান্ত সিদ্ধান্ত হবে, কে প্রার্থী হবেন।
রিজভী জানান, আজকের বৈঠকে সামাজিক, গণমাধ্যমসহ রেডিও এবং টিভিতে ডেঙ্গু সচেতনামূলক প্রচারণা করা হবে৷ সেগুলোর বিষয়ে দলের পক্ষ থেকে যেগুলো উদ্যোগ গ্রহণ করা হয়েছে, দল সেসমস্ত উদ্যোগ গ্রহণ করবে৷ ডেঙ্গু সচেতনতামূলক যে কর্মসূচি সরকার নিয়েছে, সেগুলো দল সাধারণ মানুষকে সচেতন করার জন্য প্রচার করবে৷ যাতে মানুষ সচেতন হয়।
তিনি আরও জানান, এছাড়া স্কুল, কলেজ, মাদ্রাসা, হাটসহ এসব জায়গায় কমিটিতে যারা আছেন- তাদেরকে আহ্বান জানানো হয়েছে, যাতে আবর্জনা সেসব জায়গায় নির্ধারিত স্থানে রাখেন। প্রয়োজনে দল থেকে সেগুলো পর্যবেক্ষণ করা হবে৷
বিএনপির জাতীয় কাউন্সিলের বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে এক প্রশ্নের জবাবে জানান রিজভী। স্থানীয় নির্বাচন প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সঙ্গে প্রতি শনিবারে বৈঠক করেন। আজও তিনটি জেলার নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন। এখানে তিনি যে পরামর্শ এবং নির্দেশগুলো দিচ্ছেন। এরমধ্যে দলীয় প্রার্থী তো হবে না। দল একজনকে সমর্থন দেবে। সবাই যাতে তাকে সমর্থন করে, সে বিষয়টি তিনি সবাইকে বারবার বলেছেন৷
স্থায়ী কমিটির বৈঠকের আলোচনার বিষয়বস্তু রোববার বিস্তারিত বিবৃতিতে জানানো হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
শনিবার নাটোর, চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলা নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থায়ী কমিটির বৈঠক
নেতাদের পদোন্নতি দিয়ে শূন্য পদ পূরণের সিদ্ধান্ত বিএনপির
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
১২ সেপ্টেম্বর (শনিবার), ২০২৬, ১০ঃ২৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
