জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক হয়েছেন তাহমীদ আল মুদাসসীর চৌধুরী। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনে বটতলায় ছাত্রশক্তির ১ম কাউন্সিলে এই কমিটি ঘোষণা করা হয়।
এই অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিও ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাসিব আল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফেরদৌস আইয়াম রাইয়ান। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জহির রায়হান।
