নেত্রকোনায় ডোবার পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

নেত্রকোনার খালিয়াজুড়িতে ডোবায় পড়ে ওবায়দুল্লাহ (৫) ও শাহাদত (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার জাহেরপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ওবায়দুল্লাহ উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জাহেরপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে এবং শাহাদত একই গ্রামের মো. সেকুল মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নিহত দুই শিশু খেলাধুলা করতে জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যায়। খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত তারা বিদ্যালয়ের সামনের ডোবার পানিতে পড়ে তাদের মৃত্যু হয়।

ডোবার পানিতে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুড়ী থানার ওসি নাসিরউদ্দিন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনি কার্যক্রম শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।