বিশ্বকাপে না খেলায় বাংলাদেশকে ‘শাস্তি’ দিচ্ছে না আইসিসি

বিশ্বকাপে না খেলায় বাংলাদেশকে ‘শাস্তি’ দিচ্ছে না আইসিসি

ফন্ট সাইজ:

শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) কোনো প্রকার জরিমানা বা নিষেধাজ্ঞা দিচ্ছে না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ বিষয়ে নিশ্চিত করে সংস্থাটি। একইসঙ্গে, ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আগেই আরও একটি বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশকে আয়োজক স্বত্ব দেয়া হবে বলে জানায় তারা।

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে তৈরি হওয়া জটলার কারণে গত রোববার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করে আইসিসির প্রতিনিধি দল। সেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। সেই সভার বিস্তারিত জানিয়ে সোমবার রাতে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয় আইসিসি। সেখানেই এসব কথা জানায় বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। বিজ্ঞপ্তিতে  চলমান বিশ্বকাপে বাংলাদেশের না থাকাকে ‘দুর্ভাগ্যজনক অনুপস্থিতি’ বলে উল্লেখ করে আইসিসি।

ভারত ও পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, ২০২৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজনের সুযোগ পেতে পারে বাংলাদেশ।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন